লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুর প্রতিনিধি। ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে আখতারু জ্জামান চঞ্চলের ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আখতারুজ্জামান চঞ্চল বুড়িপোতা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য।


বুধবার সন্ধার আগে মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নির্দেশে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়ছে। অভিযান চলাকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা পানি ছিটিয়ে পুড়ানো ইট সহ কাঁচা ইট নষ্ট করে দেয়া হয়। এ সময় সেখানে গ্রামের শত শত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।


ইটভাটার মালিখ আখতারুজ্জামান চঞ্চল বলেন, আমি ভাটা ভাঙ্গার বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজস্ট্রেটকে প্রশ্ন করলে তিনি বলেন , উপরের নির্দেশ আছে তাই ভাটা ভাঙ্গা হচ্ছে। আপনি জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করেন। তিনি আরো বলেন, একদিন পূর্বে কেবল ভাটায় ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। তারপরেই কোন কিছু না জানিয়েই আমার ভাটাটি গুড়িয়ে দেওয়া হল। কি কারনে কার নির্দেশে আমার ভাটা গু দেয়া হলো সেটা আমি কিছুই বুঝতে পারছিনা। ভাটা গুড়িয়ে দেয়ার ফলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার এই ইটভাটার উপর বিভিন্ন মহলের ষড়যন্ত্র করছে। এই এলাকায় অনেক ভাটা রয়েছে সেখানে কোনো অভিযান নেই বারবার শুধু আমার এই ইটভাটা কে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।


ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদেও বলেন এ বিষয়ে কোন কথা বলবোনা।


জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, রবিবারে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে বসবো সেখানেই যা বলার বলবো।


ঘটনার পর মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা সমিতির সভাপতি গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সহ নেতৃবৃন্দ ইটভাটা পরিদর্শন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।