লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কর্মস্থল চট্রগামে গিয়ে ১০ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের কলেজ ছাত্র!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর দক্ষিন পাড়ার ভ্যানচালক শহিদুল ইসলামের একমাত্র ছেলে কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের সম্মান শ্রেণির ছাত্র সোহাগ মিয়া ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পিতা-মাতার আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

তথ্য নিয়ে জানা গেছে, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় গরীব পিতা-মাতার মুখে হাসি ফোটাতে কাজের সন্ধানে সোহাগ বেরিয়ে পড়েন। যে কোনো মাধ্যমে চট্টগ্রামের মেসার্স আর এম আই কর্পোরেশনে কাজ পেয়ে যায়। যথারিতি এক মাস সেখানে কাজ করে বেতন পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসে। বাবা-মায়ের হাতে বেতনের টাকা তুলে দিলে তাদের অশ্রæ আনন্দ চোখ বেয়ে পড়ে। ছুটি শেষে সোহাগ চলে যায় কর্মস্থল চট্রগামে।

এরপর থেকেই সোহাগ নিখোঁজ। সোহাগের পিতা শহিদুল ইসলাম জানান, প্রায় ১০ দিন ধরে সোহাগকে তিনি খুঁজে পাচ্ছেন না। যে ছেলে দৈনিক অন্তত দুইবার বাবা-মায়ের সাথে কথা বলতো সেই ছেলের ফোনটিও বন্ধ। এদিকে কর্মরত প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স আর এম আই কর্পোরেশনে ফোন করলে তারা দায় এড়িয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশিরা জানান, খুবই গরীব ও মেধাবী ছাত্র সোহাগ ছিল সোহাগ।

২০১৬ সালে সে আলহেরা ইসলামী ইনস্টিটিউট (মাঃ বিঃ) ঝিনাইদহ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৮ সালে ঝিনাইদহ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে বর্তমান কালিগঞ্জ মাহাতাবউদ্দিন কলেজে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত। সোহাগের পরিবার তার সন্ধান ও অক্ষত উদ্ধারের দাবী জানিয়েছে দেশের আইনশৃংখলা বাহিনীর কাছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।