করোনায় আক্রান্ত আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর করোনা আক্রান্ত হয়েছেন। ১৯ জানুয়ারী বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ জানুযারী বুধবার ইউএনও রনি আলম নূর অসুস্থ অনুভব করলে ওই রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তার নমুনা দেন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ইউএনও রনি আলম নূর দুই ডোজ টিকা নিয়েছিলেন।
এদিকে গাড়ির ড্রাইভারসহ দুই বডিগার্ডের করোনা পরিক্ষা নেগেটিভ আসে। এ ব্যাপারে ইউএনও রনি আলম নূর জানান, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
৮ ঘন্টা আগে