আলমডাঙ্গা হাউসপুর খেলার সাথীর সাথে হাতাহাতিকে কেন্দ্র করে দুই ছেলে ও পিতাকে মারধরের অভিযোগ
আলমডাঙ্গা হাউসপুর গ্রামে খেলার সাথীর সাথে হাতাহাতিকে কেন্দ্র করে দুই ছেলে ও পিতাকে মারধরের অভিযোগ উঠেছে একই পাড়ার জাহিদ, ইমারত ও শরিফের বিরুদ্ধে। ৩০ ডিসেম্বর দুপুরে খেলার সাথী দুই বন্ধুর হাতাহাতিকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর গ্রামের আব্দুল কাদের শিলুর ছেলে শিমুুল(১২) একই পাড়ার খেলার সাথী বন্ধু শরিফের ছেলে লাবিব (১২)“র সাথে খেলার সময় আরেক বন্ধুকে নিয়ে তিন বন্ধু জাহিদের গোডাউনে যায়। এসময় গোডাউনের শাটার দেওয়া নিয়ে লাবিবের সাথে শিমুলের হাতাহাতি শুরু হয়। এসময় লাবিবের চাচা জাহিদ তা দেখে শিমুলকে ধরে নিয়ে গোডাউনে আটকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে।
পরে শিমুলের পিতা শিলু তাকে উদ্ধার করে নিয়ে তাদের রাইস মিলে যায়। তার কিছুক্ষন পর জাহিদ, ইমারত ও শরিফসহ কয়েকজন শিলু ও তার দুই ছেলে শান্ত ও শিমুলকে মারতে রাইস মিলে হামলা করে। এসময় শিলু ও তার দুই ছেলে শান্ত ও শিমুলকে মারধর করে। এবিষয়ে আব্দুল কাদের শিলু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গা হাউসপুর গ্রামে খেলার সাথীর সাথে হাতাহাতিকে কেন্দ্র করে দুই ছেলে ও পিতাকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১১ ঘন্টা আগে