আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ ওসমানপুরের লাভলু আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ওসমানপুর থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাভলুকে আটক করেছে। ৮ জানুয়ারী শনিবার রাতে থানা পুলিশ ওসমানপুর খন্দকার পাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা গেছে, উপজেলার ওসমানপুর খন্দকার পাড়ার লালচাঁদের ছেলে লাভলু(৩০) দীর্ঘদিন এলাকায় ইয়াবা বিক্রয় করে আসছিল। সে বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করত।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুর হোসাইনের নেতৃত্বে এসআই আমিনুর ইসলাম, এসআই জামাল উদ্দিন ও এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লাভলুকে আটক করে।
আটকের পর তার নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১৬ ঘন্টা আগে