লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানায় এ চেয়ার শুধু মুক্তিযোদ্ধাদের

আলমডাঙ্গাসহ জেলার ৪ টি থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটা করে সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে। থানা অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ কিংবা প্রয়োজনে আসা বীর মুক্তিযোদ্ধা শুধুমাত্র ওই চেয়ারে বসবেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্প্রতি পুলিশ সুপার জাহিদুল ইসলামি জেলার প্রতিটি থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ওই বিশেষ চেয়ার প্রদান করেছেন।

স্বাধীনতা সার্বভৌমত্বের নিশান আমাদের জাতীয় পতাকা অঙ্কিত বিশেষ মর্যাদার চেয়ারটি অফিসার ইনচার্জের ডান পাশে শোভা পেতে দেখা গেছে। সংরক্ষিত চেয়ারটি থানায় আগতদের কৌতুহলী করে তুলছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য মাননীয় পুলিশ সুপার জেলার প্রতিটি থানায় একটি করে চেয়ার প্রদান করেছেন। এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আরও বেশি সন্মানিত হলেন। জেলা প্রশাসকের এ পদক্ষেপ সকলেই প্রশংসা করছেন।

আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কৃষিবিদ গোলাম ছরোয়ার বলেন, জীবনবাজী রেখে যাঁরা আমাদের জন্য অ¤øান স্বাধীনতা এনে দিয়েছেন, বিশ্বের মানচিত্রে আমাদের মর্যাদা সমুন্নত করেছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান।  জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিশেষ মর্যাদা প্রদানের ব্যবস্থা করে পুলিশ সুপার উদাহরণ সৃষ্টি করেছেন। ভবিষ্যতে হয়তো চুয়াডাঙ্গা জেলার মত দেশের সকল থানায় মুক্তিযোদ্ধাদের এভাবে সন্মানিত করা হবে। শুধু থানায় কেন? প্রশাসনের সকল স্তরে এ পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। উপযুক্ত সন্মান তাঁদের প্রাপ্য। বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দিতে পারলে আমরাও সন্মানিত হতে পারবো। তাছাড়া, বীর মুক্তিযোদ্ধারা এখন বয়সের ভারে ভারাক্রান্ত। সিনিয়র সিটিজেন হিসেবেও তাঁদের আবেদন সর্বাধিক। আমি প্রতি বছর বীর মুক্তিযোদ্ধাদের সন্মান দিয়ে আসছি। সেই মানসিকতা থেকেই এ উদ্যোগ নিয়েছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।