আলমডাঙ্গায় ৭ম শ্রেণিতে পড়ুয়া ২ বান্ধবীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে বাড়ি পৌঁছে দিল দুই বন্ধু
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের দুবান্ধবীকে রাতে মোবাইলফোনে ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুই বন্ধু। ৭ নভেম্বর রবিবার দিনগত রাত ৮টায় ওসমানপুরের নিশান তাদের দুবান্ধবীকে মোটরসাইকেলে তুলে নিয়ে পার্শ্ববর্তী কানাপুকুর পাড়ে নিয়ে গিয়ে দু-বন্ধু মিলে ধর্ষণ করে রাত ২টার দিকে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় ৮ নভেম্বর রাতে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ২ ছাত্রি ৪ মাস আগে পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের ইয়াকীন আলীর ছেলে আশিক (১৭) ও তার বন্ধু একই গ্রামের আনারুল ইসলামের ছেলে নিশান (১৭)“র সাথে প্রেমের সম্পর্ক তোলে ।
গত রবিবার রাত ৮টার দিকে নিশান তার প্রেমিকাকে মোবাইলফোনে রিং দিয়ে দ্রæত তার বান্ধবীকে নিয়ে বাড়ির বাইরে আসতে বলে। দুবান্ধবী বাইরে বের হলে তাদেরকে মোটর সাইকেলে তুলে নেয় নিশান। পরে ওসমানপুর-হারদী মাঠের ভেতর অবস্থিত কানাপুকুর নামক স্থানে নিয়ে যায়।
সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আশিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুবন্ধু তাদের দুই প্রেমিকাকে উপর্যূপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত দুটোর দিকে নিশান তার মোটরসাইকেলে দুবান্ধবীকে তুলে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে দ্রæত সটকে পড়ে।
এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর সোমবার রাতে দুবন্ধুর বিরুদ্ধে থানায় এজাহার করেছে দু বান্ধবী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১৩ ঘন্টা আগে