লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ১৩ ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আলমডাঙ্গায় ১৩ ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে নৌকা প্রতীকের দুই ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ৭ প্রার্থী রয়েছেন। গত ২৮ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ওই ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী, নির্বাচনে পড়া মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়ে যায়।


উপজেলার বেলগাছি ইউনিয়নে মোট বৈধ ভোটের সংখ্যা ১৬০৭৫। নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমীর কুমার দে। তিনি পেয়েছেন ১০২ ভোট যা মোট বৈধ ভোটের শতকরা মাত্র ১ ভাগ।


চিৎলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন পেয়েছেন ৮২৭ ভোট যা পোলকৃত মোট বৈধ ভোটের শতকরা ৬ ভাগ। একই ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৬৬৪ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৫ শতাংশ। একই ইউনিয়নে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উজির আলী পেয়েছেন ৪২ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের ১ শতাংশের কম।


কালিদাসপুর ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র পরস্পরের আহসান উল্লাহ পেয়েছেন ৬৮০ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৪ শতাংশ।


খাসকররা ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্বাস উদ্দিন পেয়েছেন ৪১৩ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৩ শতাংশ।


ডাউকি ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ পেয়েছেন ৫৯১ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৪ শতাংশ। একই ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ৭৫ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের ১ শতাংশের কম। একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোহানুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের ১ শতাংশের কম।

হারদী ইউনিয়নে মোট বৈধ ভোট ১৮১৫৯টির মধ্যে মাত্র ৪২৮ ভোট পেয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিনুল হক। তিনি হাতপাখা প্রতীকে বৈধ ভোটের শতকরা প্রায় ২ ভাগ পেয়েছেন।


ভাংবাড়িয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিল্লাল হোসেন মাত্র ৭৪ ভোট পেয়েছেন। যা মোট পোলকৃত বৈধ ভোটের ১ শতাংশের নীচে।


বাড়াদী ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন মাত্র ৫৭০ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের ৪ শতাংশ।


জেহালা ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী পেয়েছেন ৩৯০ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৩ শতাংশ।


একই ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পেয়েছেন ৩৬৩ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ৩ শতাংশ।


গাংনী ইউনিয়নে হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজিম উদ্দীন ৩১৯ ভোট পেয়েছেন। যা পোল হওয়া মোট বৈধ ভোটের প্রায় ২ শতাংশ। একই ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইসলাম মামুন পেয়েছেন ২৭ ভোট। যা পোল হওয়া মোট বৈধ ভোটের ১ শতাংশের কম।


উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের নিচে পেলে যে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে উপরোক্ত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।