লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় হঠাৎ গজিয়ে উঠা “আশকারা ফাউন্ডেশন” গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে উধাও


আলমডাঙ্গায় হঠাৎ গজিয়ে উঠা “আশকারা ফাউন্ডেশন” গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। স্বল্প সময়ে গ্রাহকদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিষ্ঠান এলাকার অর্ধ শতাধিক গ্রাহকের নিকট থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে গা-ঢাকা দিয়েছে। প্রতারিত গ্রাহকরা অবশেষে থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।


খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি আলমডাঙ্গার স্টেশনপাড়ায় সিরাজুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে হঠাত সেখানে “ আশকারা ফাউন্ডেশন” নামে এক ভুঁইফোড় অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের উদ্ভব ঘটে। ২০ হাজার করে টাকা নিয়ে সেখানে ফিল্ড অফিসার হিসেবে বেশ কয়েকজন যুবককে নিয়োগ দেন ম্যানেজার পরিচয়দানকারী মিরাজুল ও অ্যাকাউন্টেন্ট মাসুদ আলম। তারা গ্রাহককে স্বল্প সময়ে ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন এলাকায়। এলাকাবাসির অনেকেই সেই প্রলোভনে পা বাড়ায়।

১ লাখ টাকা ঋণ পেতে গ্রাহকের নিকট থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে অগ্রিম সিকিউরিটি। মাত্র দেড় সপ্তাহে গ্রাহকের নিকট থেকে কয়েক লাখ সিকিউরিটি বাবদ টাকা হাতিয়ে নেয়। এরই মাঝে কোন গ্রাহককে ঋণ না প্রদান করেই অফিসে তালা লাগিয়ে সটকে পড়েছে “আশকারা ফাউন্ডেশন” ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট কিংবা ফিল্ড অফিসার কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


পাঁচলিয়া গ্রামের হারুন অর রশিদ জানান, দেড় লাখ টাকা ঋণের আশায় তিনি সিকিউরিটি হিসেবে দিয়েছেন ১৫ হাজার টাকা। তাছাড়া, একই গ্রামের উজ্জ্বল আলী, সোহেল আলী, শহিদ আলী, শুকুর আলী ও মিলন দেড় লাখ টাকা, এরশাদপুর গ্রামের গ্রামের সকেনা খাতুন ১০ হাজার, সোনা বানু ১০ হাজার, রেনু খাতুন ১০ হাজার, রুবিনা খাতুন ৬ হাজার, রুমা খাতুন ৬ হাজার, আলেয়া খাতুন ৩ হাজার করে সিকিউরিটি বাবদ টাকা জমা করেছিলেন।

এদের কেউ ঋণ পাননি। এদের মত অনেককেই গতকাল “আশকারা ফাউন্ডেশনের” তালাবদ্ধ অফিসের সামনে হায়হুতাশ করতে দেখা গেছে। ক্ষুদ্ধ গ্রাহকের পক্ষে হারুণ অর রশিদসহ কয়েকজন ৩১ জানুয়ারি আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।