লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাইক্রোবাস স্টান্ড স্থাপনের দাবীতে মাইক্রোবাস মোটর শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা

আলমডাঙ্গায় মাইক্রোবাস স্টান্ড স্থাপনের দাবীতে মাইক্রোবাস মোটর শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মাইক্রোবাস স্টান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রঞ্জু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গায় প্রায় ৮০টি মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে। যাহা ধনীদের পথ চলার নিত্যদিনে সঙ্গী। এছাড়াও রাষ্ট্রীয় কাজে চাহিবা মাত্র দিতে আমরা বাধ্য থাকি। গত করোনা কালিন করোনায় আক্রান্ত রোগীদের চলাচলের জন্য এ্যাম্বুলেন্সের পাশাপাশি একমাত্র পরিবহন ছিল মাইক্রোবাস। যেখানে করোনা রোগীর কথা শুনা মাত্র অনেকে পালিয়ে যেত। সেখানে আমাদের মোটর শ্রমিক ভাইরা তাদেরকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেত। কিন্তু আমাদের নির্দিষ্ট বসার কোন স্থান নেই। আমরা আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে কেন্দ্রী শহীদ মিনার চত্তরে দীর্ঘদিন ধরে অস্থায়ী মাইক্রোবাস স্টান্ড হিসেবে ব্যবহার করছি। আলমডাঙ্গায় বাস ও ট্রাক টার্মিনাল আসে। মাইক্রোবাস রাখার কোন স্থান নেই। এসময় তিনি আরও বলেন, আমরা মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সকলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের নিকট আবেদন জানাচ্ছি যে, আমাদের একটি নির্দিষ্ট মাইক্রোবাস রাখার স্টান্ডের ব্যবস্থা করে দিতে।

বিশেষ অতিথি ছিলেন মাইক্রোবাস মালিক মীর লাল্টু, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, হাজী আজিজুল হক, আবুল খায়ের, সাইফুল ইসলাম, লাভলু মিয়া, রুবেল মিয়া, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সহ-সভাপতি আমিরুল।

মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রানা আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সোহেল রানা, মিরাজ হোসেন, মিলন, তরিকুল ইসলাম, মন্টু, রাসেল, হাবীব, রাজু, ডালিম, খোকন, আকাশ, সুমন, রনক, সাইফুল, মানিক, ফারুক, বাপ্পি প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।