আলমডাঙ্গায় জমকালো আনুষ্ঠানিকতায় সারা বাংলা '৮৮ বন্ধু মিলন মেলা
আলমডাঙ্গায় জমকালো আয়োজনে সারা বাংলা' ৮৮ চুয়াডাঙ্গা জেলা' প্যানেলের আয়োজনে বন্ধুদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় আলমডাঙ্গার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রাণের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক গোলাম মুজতবা, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাবু, জেলা জয়েন্ট কো-অর্ডিনেটর চনচল মাহমুদ, বন্ধু ৮৮ প্যানেলের জেলা জয়েন্ট কো-অর্ডিনেটর শামস আবীর।
সারা বাংলা সাংস্কৃতিক ফোরামের কো-অডিনেটর এমদাদ হোসেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মডারেটর লাবল্য মারু, জেলা কো-অডিনেটর, ডাক্তার সাঈদ মেহবুব উল কাদির, আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারি কামাল হোসেন, আনোয়ার হোসেন, নাসিম ফরহাদ, মিজানুর রহমান, নাসির উদ্দিন এটম, শারমিন দিলারা প্রমূখ।
অনুষ্ঠান শেষে '৮৮ বন্ধু প্যানেলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বন্ধুদের মধ্যে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১২ ঘন্টা আগে