লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের শিশু মরিয়ম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের শিশু মরিয়ম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক ও গ্রামবাসী। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীরা মরিয়ম হত্যাকারীদের বিচারের দাবী সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।


মানববন্ধনে মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবেদীন বলেন, নিস্পাপ শিশু মরিয়মকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামীকেও গ্রেফতার করেছে পুলিশ। দ্রæত সময়ে বাকীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতেই গ্রামবাসী মানববন্ধনের আয়োজন করে।


মরিয়মের বড় ভাই আসাদুজ্জামান বলেন, আমার ছোট বোন মরিয়মকে যারা হত্যা করেছে দ্রæত বিচার আইনের আওতায় এনে আসামীদের বিচার দাবী করেন।


উল্লেখ্য: গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গার মাদারহুদায় পুকুর থেকে মরিয়ম নামের ৮ বছরের এক শিশুকন্যার লাশ উদ্ধার হয়। মরিয়ম মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের কন্যা।


খাইরুল ইসলাম জানিয়েছিলেন, তার মেয়ে মরিয়ম বাড়ির পাশে খেলা করছিল। সকাল ১০ টার দিকে প্রতিবেশি মনিরউদ্দিনের মেয়ে রিয়া (১৪) তার কন্যাকে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় মরিয়ম বাড়ি না ফিরলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। চারিদিকে খোঁজাখুজি শুরু হয়। কোথাও না পেয়ে গ্রামের মসজিদের মাইক দিয়ে তার খোঁজ করা হয়। এরই এক পর্যায়ে গ্রামের সুরত আলীর স্ত্রী আলিম উদ্দিনের পুকুরে গোসল করার সময় তার পায়ে লাশ বাধে। সংবাদ পেয়ে গ্রামের লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে তার কানে থাকা দুল না দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়। আমাদের ধারনা কেউ আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করতে পারে।


ঘটনার পরদিন ১০ ডিসেম্বর শিশু কন্যার পিতা খাইরুল ইসলাম বাদী হয়ে ৪জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ১ নং আসামী রানাকে র‌্যাব গ্রেফতার করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।