লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ভেদামারী গ্রামে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেবার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


আলমডাঙ্গার ভেদামারী গ্রামের মনিরুজ্জামান মনির বিরুদ্ধে এক ব্যক্তির কাছে সাড়ে ৮ লাখ টাকা পাওনা করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেবার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করায় মনিরুজ্জামান মনির তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।


নাগদাহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে ওহিদুল ইসলাম তার নিজ গ্রামে মঙ্গলবার দুপুরে লিখিত এ সংবাদ সম্মেলনে জানান, ২০১০ সালের ৪ নভেম্বর তিনি বারোঘরিয়া গ্রামের আব্দুল বারি গংয়ের কাছ থেকে ঘোলদাড়ি বাজারে ৯ শতক জমি দলিলমুলে ক্রয় করেন।


গত ৩ বছর আগে ওই জমি থেকে সাড়ে ৪ শতক জমি তিনি ভেদামারী গ্রামের মৃত আকমান মোল্লার ছেলে মনিরুজ্জামান মনির কাছে ৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। মনিরুজ্জামান মনি ওই জমি ভূমি অফিসে নাম পত্তন করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে দলিল বাতিল হয়ে যায়।
ওহিদুল ইসলাম টাকা নিয়েও জমি বিক্রি করতে না পারায় ৩ মাস পর মূল মালিকদের কাছে থেকে পূনরায় সাড়ে ৪ শতক জমি মনিরুজ্জামানকে রেজিস্ট্রি করে দেন। জমি রেজিস্ট্রি করে নেওয়ার পরও মনিরুজ্জামান তাদের কাছে টাকা পাবে দাবী করে নানা টালবাহানা শুরু করে।

গত ২০ দিন আগে তিনি সালিশ সভার কথা বলে ওহিদুল ইসলামকে ডেকে নিয়ে গিয়ে সুদে-আসলে সাড়ে ৮ লাখ টাকা পাবে দাবী করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। জোর পূর্বক স্ট্যাম্পে টিপ সহি নেওয়ার ঘটনায় ওহিদুল ইসলাম আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন।


এমতাবস্থায়, মনিরুজ্জামান মনির তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে দাবী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওহিদুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।