লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নিকট থেকে প্রতারকচক্র ৩ লাখ টাকা হাতিয়েছে

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের মোবাইল নাম্বার ক্লোন করে বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের নিকট থেকে প্রতারকচক্র ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নির্বাচনে সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারকচক্র ৬টি বিকাশ অ্যাকাউন্টে ওই মোটা অংকের টাকা সহজেই হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে – উজ্জ্বল হোসেন নির্বাচনে কী ধরণের সুবিধা পেতে এত টাকা প্রতারকচক্রকে দিলেন?


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তার ব্যবহৃত ০১৩২০১৪৮১৯৫ মোবাইলফোন নাম্বারটি ক্লোন করে একটি প্রতারকচক্র উপজেলার বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে উজ্জ্বল হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। প্রতারকচক্রকে উজ্জ্বল হোসেন ৬ টি বিকাশ নাম্বারে ওই টাকা প্রদান করেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নাম্বার ক্লোন করে প্রতারকদের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন না। কিন্তু উজ্জ্বল হোসেন আলমডাঙ্গা শহরে বসবাস করেন। তিনি সশরীরে উপস্থিত না হয়ে এত টাকা কীভাবে বিকাশ করলেন এটা অস্বাভাবিক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আলমডাঙ্গা থানার এ এস আই হামিদুল ইসলাম জানান, উজ্জ্বল হোসেন ৬টি বিকাশ নাম্বারে মোট ৩ লাখ টাকা দিয়েছেন। ৬টি নাম্বারই দেশের অন্য অঞ্চলের।


মোবাইলফোনে এ ব্যাপারে উজ্জ্বল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে প্রতারকচক্রকে তাকা দেওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু থানায় লিখিত অভিযোগ কেন দিলেন এ প্রশ্ন করলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।