আলমডাঙ্গার বাস ট্রাক মোটর শ্রমিকদের উদ্যোগে জনির দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত
আলমডাঙ্গা বাস ট্রাক মোটর শ্রমিকদের উদ্যোগে মরহুম সহকর্মি মানসিক প্রতিবন্ধি জনি উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর আলমডাঙ্গা পৌরবাস টার্মিনালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাদ যোহর দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা বাস ট্রাক মোটর শ্রমিকদের অপরিমেয় মমত্ববোধ প্রশংসা কেড়েছে মানসিক প্রতিবন্ধী সহকর্মির প্রতি । আলমডাঙ্গার বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথেই কাজ করতেন মানসিক প্রতিবন্ধী জনি উদ্দীন। মৃত্যুর পরও বুদ্ধি প্রতিবন্ধী জনির প্রতি সহকর্মিদের ভালোবাসা ও মমত্ববোধের এতটুকু কমতি হয়নি। মৃত সহকর্মির প্রতি বাস ট্রাক মোটর শ্রমিকদের এই অসামান্য ভালোবাসা আলমডাঙ্গা বাসীর সমীহ দৃষ্টি কেড়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, হাজী ঠান্ডু রহমান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, কাউন্সিলর আলাল উদ্দিন, আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক আলা উদ্দিন, সহসভাপতি আব্দুল কুদ্দুস, ক্যাশিয়ার শাহাবুল হক, উজ্জ্ব, রয়েল মনা, সোহরাব উদ্দিন প্রমুখ। কুলখানীতে আলমডাঙ্গা বাস ট্রাক মোটর শ্রমিক প্রায় ৩ হাজার লোকের খাওয়ার আয়োজন করেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল জনি উদ্দীন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। আলমডাঙ্গার পারদূর্গাপুরের মৃত কচিম উদ্দীনের ছেলে ছিলেন জনি উদ্দীন। তিনি ছিলেন জন্মগত ভাবেই অল্পবুদ্ধি সম্পন্ন ছিলেন। কাজ করতেন আলমডাঙ্গা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে, আলমডাঙ্গা বাসটার্মিনালে। গাড়ি ধোয়া ও ছোটখাট ফাইফরমাশ খাটতেন। কাজের জায়গায় সকলের সাথে ছিল তার অকৃত্রিম হৃদ্যতা। সহকর্মিদের ও অল্প বুদ্ধির জনি প্রতি ছিল অপরিমেয় সংবেদন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মিরা যারপরনাই ব্যথিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১১ ঘন্টা আগে