লগইন
আলমডাঙ্গার প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীনের সহধর্মিনী জাহানারা বেগম না ফেরার দেশে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীনের সহধর্মিনী জাহানারা বেগম না ফেরার দেশে

আলমডাঙ্গার প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীনের সহধর্মিনী জাহানারা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ---রাজিউন)। ১১ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে তিনি কলেজপাড়াস্থ নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি প্রায় ২ বছর পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকালই বাদ জোহর জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। মরহুমার জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিপি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস।


এ সময় তারা বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন কমান্ডারের সহধর্মিনী জীবনবাজি রেখে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। আহত স্বামীকে নিয়ে পলাতক জীনব যাপন করেছেন। অসুস্থ স্বামীকে ঘরে রেখে নিজে সারারাত রাইফেল হাতে পাহারা দিয়েছেন। শুধু তাই না, মুক্তিযুদ্ধকালে ও পরবর্তিতে তার বাড়িতে খায়নি এমন মুক্তিযোদ্ধা ও সমাজকর্মি এই অঞ্চলে নেই। এ সময় বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।


মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ২য় পুত্র উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু ও ৫ম পুত্র পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন।

একই সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সভাপতি শাহ আলম মন্টু, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ন সম্পাদক প্রশান্ত বিশ্বাস।

অনুরূপ শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দিয়্যেছেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মীর মহিউদ্দীন, উপজেলা লোকমোর্চার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।