লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কুমারীতে দুই প্রার্থীর অফিসে হামলা পাল্টা হামলার অভিযোগ


আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাতে অফিসে অবস্থানকালে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল ভাংচুর অগ্নি সংযোগ ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মোটর সাইকেলে অগ্নিসংযোগ


জানা গেছে,আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুমারী গ্রাম থেকে দু'জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ পিন্টু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক। ১৪ নভেম্বর রোববার রাতে মোজাম্মেল হক ও আবু সাঈদ পিন্টুর নৌকার অফিসে হামলা হয়েছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করা হয় । এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে কুমারী বাজারে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় আবু সাঈদ পিন্টুর সমর্থক সেলিম ও মোজাম্মেল হকের সমর্থক হিরনকে আটক করে পুলিশ ।


এ ঘটনার বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক জানান, রাতে তারা কয়েকজন অফিসে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ নৌকার চেয়ারম্যান প্রার্থীর লোকজন হামলা করে। হামলায় তাদের ৭/৮ টি মোটর সাইকেল ভাংচুর ও ১ টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তাদের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও তার ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছে।


এদিকে এ বিষয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ পিন্টু বলেন, রাতে তার অফিসে দু'একজন ছাড়া তেমন লোকজন ছিল না। এসময় প্রতিপক্ষ আনারস প্রতিকের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আমার সমর্থকদের আহত করে। তাদের হামলায় আমার সমর্থক লাভলু ও দীপন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মোটর সাইকেল ভাংচুর করে। ঘটনা জানতে পেরে আমি ওসি সাহেবকে ফোন করেছি।


এদিকে এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কুমারীতে দুই প্রার্থীর অফিসে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে । দু প্রার্র্থীর দু'জন সমর্থককে আটক করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।