লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আঞ্চলিক উন্নয়নবৈষম্য দূর করতে সহায়ক হতে পারে ঢাকাস্থ আলমডাঙ্গা সমিতি

রহমান মুকুলঃ ২০১৯ সালে ঢাকা, চট্টগ্রাম ও গোপালগঞ্জ এই তিন জেলা মোট এডিপির ৩৭ শতাংশ বরাদ্দ পেয়েছে। এ তথ্যে আমরা যারপরনাই শঙ্কিত হই, ক্ষুদ্ধ হই। জনগণের মধ্যে যেসব কারণ অসন্তোষ দানা বাঁধে, তার মধ্যে এ ধরনের একচোখা উন্নয়ননীতি দায়ী।


উন্নত দেশের থেকেও বাংলাদেশে অতি ধনী বৃদ্ধির দ্রæত হার, দেশের শীর্ষ ৫ শতাংশ ধনীর সম্পদ ১২১ গুণ বেড়ে যাওয়া এবং সবচেয়ে গরিব ৫ শতাংশের কাছে থাকা মাত্র ১ শতাংশ সম্পদও হ্রাস পেয়ে চার ভাগের এক ভাগেরও নিচে নেমে আসা এক ধরনের বিপদ সংকেত।


সারা দেশের উন্নয়নসাম্যতা বিনষ্ট করছে এই অপচক্র। দেশে কলকারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যেসব প্রতিবন্ধকতা আছে, তার মধ্যে অন্যতম এই উন্নয়নবৈষম্য।


তবে এত আঞ্চলিকাবাদের নাগপাশে বন্দি থেকেও বৃহত্তর কুষ্টিয়ার মানুষ সচেতনভাবে এ সংকীর্ণতার উর্দ্ধে থেকেছে সব সময়। আজোবধি। দেশের সর্বত্র আঞ্চলিকতার মাৎস্যন্যায়ের মধ্যে এ সচেতন দুরত্ব বজায় রাখতে গিয়ে আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে। আঞ্চলিক উন্নয়নে পিছিয়ে পড়েছি। এমনকি আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে একতাবদ্ধতার সহজ পথ ঠেকে যোজন যোজন দূরে অবস্থান করছি।

আমাদের জলবায়ু এখন চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। এ বিষয়ে গবেষণার করে প্রতিরোধমুলক ব্যবস্থা খুব জরুরী হয়ে পড়েছে। তাছাড়া মাওয়াতে পদ্মা সেতু না হওয়া আসলে আমাদের আঞ্চলিকভাবে অসচেতনতার ফল। ফলে উন্নয়নের দিক থেকে আমাদের অনেক পিছিয়ে থাকতে হবে।


দেশে নতুন নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। উন্নত হচ্ছে রেল যোগাযোগ মাধ্যম। অথচ, আমাদের ঐতিহ্যবাহী রেলওয়ে উন্নয়নে তেমন পদক্ষেপ নেই। এখানেও আমরা পিছিয়ে পড়ছি।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কিংবা এলাকার রেলপথ উন্নয়নে প্রয়োজন আঞ্চলিক যুথবদ্ধতা। কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার মানুষ একতাবদ্ধ হয়ে এ দাবিগুলি আদায় করতে পারি খুব সহজেই। এ তিন জেলায় পর্যটন খাতের অপার সম্ভাবনা রয়েছে।


আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার হোটেল '৭১-এ ঢাকাস্থ আলমডাঙ্গা সমিতির সদস্যসহ ঢাকায় বসবাসকারী আলমডাঙ্গার সন্তানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই মতবিনিনিময়ে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যেন হোটেল '৭১ এর আম্রকানন লাউঞ্জ হয়ে উঠে একখন্ড আলমডাঙ্গা। দেরিতে হলেও তাদের উদ্যোগ সফল হোক।


এখন সময় এসেছে নিজেদের উন্নয়নের স্বার্থে আমাদেরকেও আঞ্চলিকতাকে আলিঙ্গন করার। এলাকার সার্বজনীন উন্নয়নের স্বার্থে সহাবস্থান নিতে হবে। এবং তা এখনি। আগামি কাল বেশি দেরি হয়ে যাবে। আগামি দিনের জন্য অপেক্ষা করবে নতুন কোন দায়িত্ব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।