লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
অশ্লিল ভাষায় কটুক্তি প্রতিবাদ করায় ঝিনাইদহে নারী মেম্বরকে পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে তিনবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রহিমা বেগমকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের সমর্থকরা দায়ী বলে রহিমা অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা তার গলার চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। জানা গেছে, রহিমা বেগম একজন অসহায় ও হতদরিদ্র মানুষ হিসেবে পরিচিত।

তিনি ইউপি সদস্য হয়েও ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ার কাজ করেন। তার উপর এই হামলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রহিমা বেগম অভিযোগ করেন, তার বোন পুবালী ব্যাংক থেকে সোমবাদ দুপুরে ৫০ হাজার টাকা তুলে দেন। ঝিনাইদহের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তিনি বড়কামারকুন্ডু গ্রামের আলীমুদ্দীর মুদির দোকানে যান।

এ সময় বড়কামারকুন্ডু গ্রামের আক্তার ডেকে নিয়ে অনুউচ্চরণযোগ্য অশালীন কথা বলেন। রহিমা এ কথার তীব্র প্রতিবাদ করলে আক্তার ও ঝন্টু তাকে কিল ঘুষি মেরে আহত করেন। তাদের আঘাতে রহিমা বেগম মাটিতে পড়ে গেলে আক্তার তার বুকের উপর পা উঠিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহিমা দুইবার বমি করেন বলে তিনি নিজে জানান।

অবস্থা বেগতিক দেখে চিকৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন, তবে তিনি অর্থের অভাবে যাননি। এ বিষয়ে আক্তার ও ঝন্টু অভিযোগ করেন ওই নারী মেম্বরই প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাকে কোন রকম মারধর করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।