লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
অবৈধপথে ভারত প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১০ জন আটক


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু বয়েছে। রোববার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ও কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের বাশবাড়িয়া গ্রাম থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাগুরা জেলার শালিখা উপজেলার দালিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৭১), তার স্ত্রী প্রমিলা রানী রায় (৫০), মেয়ে কেয়া রায় (২৪), লিমা রায় (২৪) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের মাখাভাঙ্গা গ্রামের হায়বার উদ্দীনের ছেলে মোঃ রকি (১৮) কে আটক করা হয়।

অন্যদিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে যশোর জেলার কোতয়ালী থানার রাজারহাট গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রাব্বি (২১), একই জেলার বাঘারপাড়া উপজেলার জোকা গ্রামের বরুন বিশ্বাসের ছেলে বর্ষন বিশ্বাস (১৯) এবং মেয়ে বাসন্তি বিশ্বাস (২৬), বাসন্তি বিশ্বাসের মেয়ে ঐশি বিশ্বাস (০৩), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আবজাল নগর গ্রামের কালাচান দাসের ছেলে ছোটন দাস (২৪) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দা উপজেলার সন্ধ্যা গ্রামের দলু বৈরাগীর ছেলে সুখ চাঁদ বৈরাগী (২৫) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।