লগইন
সংকট নিরসনে চুক্তির দ্বারপ্রান্তে সৌদি আরব-কাতার সহ গ্যালফের নেতারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রবাস জীবন

সংকট নিরসনে চুক্তির দ্বারপ্রান্তে সৌদি আরব-কাতার সহ গ্যালফের নেতারা

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃহোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরব ও কাতারের মধ্যে প্রাথমিক চুক্তি হতে পারে বলে সূত্রের বরাতে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কয়েকদিনের মাথায় তিন বছর ধরে সৌদি আরবের নেতৃত্বে চলা ‘কাতার অবরোধ’ শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছেবিদায় নেয়ার আগে মধ্যপ্রাচ্যের সংকট মেটাতে নেয়া নীতির আরও একটা বড় সাফল্য পেতে চান ট্রাম্প।

তাই আগামী ২০ জানুয়ারির আগে যাতে কাতার-সৌদির চুক্তি হয়ে যায়, তার জন্য উঠেপড়ে লেগেছে তার প্রশাসন। মধ্যপ্রাচ্য সফররত কুশনার গত সপ্তাহে সৌদির রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। গত বুধবার তিনি কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল থানির সঙ্গেও আলোচনা করেছেনওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘আলোচনার প্রধান বিষয় ছিল বিরোধ মেটানো এবং কাতারের বিমান যাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করা, প্রাথমিক চুক্তি শুধু সৌদি আরব ও কাতারের মধ্যে হবে।

আমিরাত, বাহরাইন ও মিসর তাতে থাকবে না। হয়তো ধীরে ধীরে এই তিন দেশের সঙ্গেও চুক্তি হবে কাতারের। ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বে এই চার দেশ কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সঙ্গে সব রকম কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে জল, স্থল আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চার দেশের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এবং ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। কাতার অবশ্য এই সব অভিযোগ খারিজ করে আলোচনায় বসতে চেয়েছে। এ দিকে এই চার দেশ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ১৩ দফা দাবি পেশ করেছে।

এর মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার দাবিও রয়েছে। ওই চার দেশ নিষেধাজ্ঞা তোলার শর্ত কিছুটা শিথিল করেছে। তারা এখন সংকট নিরসনের জন্য আগের তুলনায় অনেক বেশি নমনীয়। লন্ডনের কিংস কলেজের সহকারী অধ্যাপক অ্যান্ড্রিয়াস ক্রিগ বলছেন, ‘সৌদি আরব ও কাতার যে প্রাথমিক চুক্তি করতে পারে, এটা খুবই ভালো খবর। তবে বিরোধ মিটতে আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘চুক্তির ঘোষণা হলে বোঝা যাবে, দুই দেশের নেতারা আত্মবিশ্বাস বাড়াবার জন্য কী পদক্ষেপ নিচ্ছেন আর বিরোধ মেটাতেই বা তারা কতটা আগ্রহী

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৭ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।