চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেপ্তারের ঘটনায় দায়ের করা মামলায় হাসিদ মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হাসিদ মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলাপাড়ার মৃত শহীদ মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৌর এলাকার তালতলাপাড়ায় অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে হাসিদ মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেন অভিযানকারী দলের সদস্যরা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন তদন্ত শেষে ২০২০ সালের ১ মার্চ হাসিদ মন্ডলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় ৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
১০ ঘন্টা আগে