সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগেব মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম। এ সময় বিগত অক্টোবর ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পর্যালোচনা করা হয়।
বৈঠকে জেলার চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাসবাদ দমন, সামাজিক উসকানি বন্ধ, মাদকের বিস্তার রোধ, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং-সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পেশাগত নানান চ্যালেঞ্জ মোকাবিলায় উপস্থিত কর্মকর্তাদের আইনানুগ দিকনির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ প্রধান।
জনসাধারণকে দ্রুত ও নিরপেক্ষ সেবা প্রদানে সততা, সাহসিকতা, কর্মনিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখার তাগিদ দেন পুলিশ সুপার। এ ছাড়া মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ কিছু আলোচিত মামলার বর্তমান অগ্রগতি নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
৪ ঘন্টা আগে