চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামে পূর্ববিরোধের জেরে বদর উদ্দিন (৪৬) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গহেরপুর গ্রামের কামড়িয়ার বিলসংলগ্ন মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে। তিনি কামড়িয়ার বিলের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামড়িয়ার বিল পাহারা দিতে মাঠে যান বদর উদ্দিন। রাতে পাহারারত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার ভোরে পরিবারের সদস্যরা নিজ জমিতে বদর উদ্দিনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টি কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা বিলে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৮ ঘন্টা আগে