লগইন
বেইজিংয়ে বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন পুনর্মিলনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রবাস জীবন

চীন-বাংলাদেশ সরকারি বৃত্তির ৫০ বছর | বেইজিংয়ে বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন পুনর্মিলনী

চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির সুবর্ণজয়ন্তী উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান। পাঁচ দশক আগে যে প্রাঙ্গণে উচ্চশিক্ষার সূচনা হয়েছিল, দীর্ঘ সময় পর সেখানেই আবার পুরোনো সহপাঠী ও বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তারা।

প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি লাভ করে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে (বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি বা বিএলসিইউ) ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, হংকং, অস্ট্রেলিয়া, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মজীবন গড়ে তোলেন।

সেই স্মৃতির টানে সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা বেইজিংয়ে একত্রিত হন। গত ২৬ অক্টোবর বেইজিংয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য পুনর্মিলনী ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্বজুড়ে অবস্থানরত ৩৫ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন। আয়োজকদের দাবি, চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের এত বছর পর একত্রিত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল।

দীর্ঘ ৪৮ বছর ধরে বেইজিংয়ে অবস্থানরত চায়না হেলথ লিংকের চেয়ারম্যান প্রকৌশলী শামসুল হক অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনের এই পর্যায়ে এসে সেই তারুণ্যের সহপাঠীদের পুনরায় ফিরে পাওয়া এক অভাবনীয় অনুভূতি। এত বছর পর এমন মিলনমেলা হবে, তা ছিল ভাবনার বাইরে।

পুনর্মিলনীর অন্যতম সংগঠক ফরহাদ উল্লাহ জানান, কয়েক দশক আগের সোনালী দিনগুলো আবারও নতুন করে স্মৃতিতে ফিরিয়ে আনা ও পুরোনো বন্ধুদের মাঝে ফিরে আসা এক অসাধারণ অভিজ্ঞতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ছাত্রজীবনের দিনগুলো, পারস্পরিক বন্ধন ও জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে আবেগাপ্লুত হন।

অনুষ্ঠানের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর বিএলসিইউ ক্যাম্পাসে 'বিএলসিইউ বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সাথে অনুষ্ঠিত হয় বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন ও এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন নিই দানসহ বিশিষ্ট শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা মনে করছেন, এই পুনর্মিলনী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন কেবল প্রাক্তনদের পুনর্মিলন নয়, বরং এটি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্ব, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন অধ্যায় সূচনা করল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।