লগইন
৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ১৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রবাস জীবন

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন | ৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বা অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৪৫ জন বাংলাদেশিসহ ৯টি দেশের মোট ১৮২ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সম্প্রতি তাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার ৮৫ জন। এছাড়া বাংলাদেশের ৪৫ জন, মায়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারত ও থাইল্যান্ডের ৩ জন করে, কম্বোডিয়ার ৩ জন, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের ১ জন নাগরিক রয়েছেন।

মালয়েশিয়া অভিবাসন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং টার্মিনাল-২ ব্যবহার করে নিজ দেশে পাঠানো হয়। তাদের অধিকাংশের কাছে বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের পাসপোর্ট ছিল না, নিজ নিজ দেশের দূতাবাসের সহায়তায় তাদের জরুরি ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি নিশ্চিত করা হয়।

একই সঙ্গে ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ডিটেনশন ডিপো কর্তৃপক্ষ জানায়, বন্দিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজতর করতে পেকান নেনাস কেন্দ্রে বিশেষ সেবাকেন্দ্রের মাধ্যমে বিমান টিকিট ক্রয়সহ সব প্রশাসনিক আনুষ্ঠানিকতা নিখরচায় সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।