জাতীয় নির্বাচন ভোটের আগেই ফলাফল শিটে জামায়াতের এজেন্টের সই: কালীগঞ্জে ২৩টি শিট জব্দ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিনই দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট একটি প্রতীকের পোলিং এজেন্টের সই করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে ছিঁড়ে ফেলা হয়েছে। পাশাপাশি নতুন ফলাফল শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ওই শিটগুলোতে আগাম স্বাক্ষর করেছিলেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরা জানান, জিল্লুর রহমান নামে এক পোলিং এজেন্টের সই করা ২৩টি শিট নষ্ট করে ফেলা হয়েছে, তবে এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৫ দিন আগে