আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, এতিম ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা করে প্রায় ২ লাখ টাকার বেশি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা সরকারের বিরোধী দলের এমপি হওয়া সত্ত্বেও সরকার সকল সংসদ সদস্যদের মাধ্যমে অসহায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছে দিচ্ছে, যা প্রধানমন্ত্রীর মানবিকতারই বহিঃপ্রকাশ। আমার নির্বাচনী এলাকার মানুষ যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেজন্যই এই বরাদ্দ প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, “সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে এ অর্থ বিতরণ করা হচ্ছে। অবশিষ্ট ৬ লাখ ৫০ হাজার টাকা পর্যায়ক্রমে তালিকাভুক্তদের মধ্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে