আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে গত ১৮ মার্চ ২০২৬ বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্যোগে ১ জন নিহত হন এবং প্রায় ৭০টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। পাশাপাশি মাঠের ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ উপস্থিত হন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ৭০টি পরিবারের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুহূর্তেই অনেক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে