সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল সংসদ ভবন এলাকা | শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করছিল। এরপর সন্ধ্যা ৬টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে সমবেত হয়। সংসদ অধিবেশন চলাকালীন সময়েই শিক্ষার্থীরা সংসদের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ অ্যাকশনে যায় এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।