আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আসাননগর গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনারের পূর্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এ বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান সুলতান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলীসহ বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে নিজ বাসভবনে শেষ মারা যান বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও দাফনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।