লগইন
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০৯:১৮ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

সরকারি গুদামে পর্যাপ্ত সার থাকার পরও মাঠপর্যায়ে কৃষকদের চাহিদামতো সারপ্রাপ্তি নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন উঠেছে। কোথাও ডিলারের দোকানে সার না পাওয়ার অভিযোগ, কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ, আবার কোথাও ডিলারের গুদামে বিপুল পরিমাণ সার মজুতের তথ্য সামনে এসেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধে চুয়াডাঙ্গা জেলার মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শনে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল।

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রবিবার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা তিন দিন তিনি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সার ডিলার, কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শন করে সারের প্রকৃত মজুত, বিক্রয় এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান।

কৃষি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সারের সরবরাহ ও বিক্রিব্যবস্থা সরেজমিনে যাচাইয়ের এই উদ্যোগের গুরুত্ব রয়েছে। কারণ, সরকারি পর্যায়ে পর্যাপ্ত মজুত থাকলেই কৃষকের কাছে সময়মতো সার পৌঁছনোর নিশ্চয়তা তৈরি হয় না। বরাদ্দ অনুযায়ী ডিলারদের কাছে সার পৌঁছানো, গুদামে মজুতের হিসাব এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রয়; প্রতিটি ধাপের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সারের মজুত ও মাঠপর্যায়ে প্রাপ্তি নিয়ে এমন বৈপরীত্যের চিত্র সামনে এসেছে। সরকারি হিসেবে পর্যাপ্ত সার থাকার কথা জানানো হলেও কৃষকদের একাংশ ডিলারের দোকানে সার না পাওয়ার অভিযোগ করেছেন। কোথাও সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। ডিলারের গুদামে বিপুল পরিমাণ সার মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে প্রশাসনের অভিযানের ঘটনাও আলোচনায় এসেছে।

চুয়াডাঙ্গা -আলমডাঙ্গায় মাঝে মধ্যেই সার পাচারের ঘটনা সামনে আসছে। কৃত্রিম সংকটে ডিলারের ঘরের সামনে কৃষকদের দীর্ঘ লাইনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রায়ই দেখা যায়। এসব ঘটনা সারের প্রকৃত মজুত, বিক্রির নিয়ম এবং কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করার বিষয়ে নজরদারির প্রয়োজনীয়তা সামনে এনেছে।

চুয়াডাঙ্গায় পরিদর্শনের মাধ্যমে স্থানীয় সারের মজুত ও বিক্রির প্রকৃত পরিস্থিতি যাচাই করা যাবে। বিশেষ করে কোনো এলাকায় কৃষকের চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে কি না, ডিলারদের গুদামে মজুতের সঙ্গে বিক্রির হিসাব মিলছে কি না এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় পর্যবেক্ষণের গুরুত্ব রয়েছে।

তিন দিনের পরিদর্শন কর্মসূচি:

কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গায় পৌঁছে যুগ্ম সচিব জেলা ও সদর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন পৌরসভা, ডিঙ্গেদহ ও সরোজগঞ্জ এলাকার সার ডিলারদের সঙ্গে মতবিনিময়ের পর তাঁদের দোকান ও গুদাম পরিদর্শন করবেন।

শনিবার (২৪ অক্টোবর) জীবননগর উপজেলার প্রশিক্ষণরত কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং আন্দুলবাড়িয়ার কৃষি উদ্যোক্তাদের ফলবাগান পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এদিন সার ডিলারদের দোকান ও গুদামও পরিদর্শন করা হবে। একই দিন দামুড়হুদা উপজেলার সার ডিলারদের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের দোকান ও গুদাম পরিদর্শন করবেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করবেন যুগ্ম সচিব। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও ডাউকি এলাকার সার দোকান ও গুদাম পরিদর্শন করবেন।

মজুতের হিসাবের পাশাপাশি বিক্রির স্বচ্ছতাও গুরুত্বপূর্ণ সার সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু গুদামে কত বস্তা সার রয়েছে, তা দেখাই যথেষ্ট নয়। ডিলার কতটুকু সার বরাদ্দ পেয়েছেন, কতটুকু উত্তোলন করেছেন, কতটুকু বিক্রি করেছেন এবং কতটুকু অবশিষ্ট রয়েছে—এসব তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে কৃষকের কাছে সার বিক্রি হচ্ছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

বিশেষ করে কৃষকের চাহিদার সময় কোনো ডিলারের দোকানে সার না পাওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ডিলারের বরাদ্দ, উত্তোলন, মজুত ও বিক্রির হিসাব মিলিয়ে দেখা প্রয়োজন। এতে সরবরাহে ঘাটতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা কিংবা নিয়মবহির্ভূত মজুতের অভিযোগ থাকলে তা চিহ্নিত করা সহজ হবে।

চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের তিন দিনের এই কর্মসূচিতে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি কতটা স্পষ্ট হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ। পরিদর্শনে সারের প্রকৃত মজুত ও বিক্রির চিত্র যাচাইয়ের পাশাপাশি কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা গেলে এ উদ্যোগের কার্যকারিতা আরও স্পষ্ট হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

৩২ মিনিট আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

৩২ মিনিট আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

৫৫ মিনিট আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

৪ ঘন্টা আগে
রাশেদ খান

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

৫ ঘন্টা আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।