লগইন
পানিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২৬ | ০২:৫৪ দুপুর ৩৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব বরদাস্ত নয় | পানিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক নেতাকর্মী সরকারি অফিসে প্রভাব খাটিয়ে সুবিধা নিতে পারবে না এবং লক্ষ্মীপুরে এমন সুযোগ নেই। জেলা প্রশাসনকে তিনি অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি তার দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সরকারের যেন কোনো দুর্নাম না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মন্ত্রী আরও বলেন, কেউ যেন অফিসে গিয়ে হুমকি-ধমকি না দেয় বা টেন্ডারবাজিতে অংশ না নেয়। নিয়ম মেনে ব্যবসা করতে চাইলে স্বাগত, কিন্তু নিয়মের বাইরে গিয়ে প্রভাব বিস্তার বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয়ভাবে বিএনপিও এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বলে তিনি জানান।

জনগণ ও এলাকার অগ্রাধিকার নিশ্চিত করে প্রশাসনকে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য যে কাজ করতে চায়, তা যেন সফলভাবে বাস্তবায়িত হয়। এক্ষেত্রে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা হবে না।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মন্ত্রী ৪ আগস্ট লক্ষ্মীপুরে নিহত ও আহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই, তাদের একমাত্র লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং পুলিশ সুপার মো. আবু তারেক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৬ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।