লগইন
ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ | ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক

সারাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের তথাকথিত অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জয়রামপুর স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান। এছাড়াও, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি জিয়া মঞ্জ (নুর সালাম), উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ তরিকুল ইসলাম রানা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সমাবেশে বলেন, বর্তমান সরকার সারাদেশে অরাজকতা, ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় এসব অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

৫ ঘন্টা আগে
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বিস্তারিত ইসলামী নির্দেশনা

৫ ঘন্টা আগে
বিস্তারিত ইসলামী নির্দেশনা

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

১১ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১১ ঘন্টা আগে
খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

১২ ঘন্টা আগে
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

১৪ ঘন্টা আগে
৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।