সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে ভৈরব নদে একটি সেতুর অপেক্ষা, ৫৫ বছর ধরে চরম ভোগান্তিতে দুই উপজেলার বাসিন্দা
দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও মেহেরপুর সদর ও গাংনী উপজেলার মানুষের যাতায়াতের প্রধান একটি গুরুত্বপূর্ণ পথে এখনও কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নি। ভৈরব নদের ওপর তৈরি একটি নড়বড়ে বাঁশের সাঁকোই এখন দুই উপজেলার হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা। জীবন ও ফসলের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। ভৈরব নদের ওপর দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পানির তোড়ে বাঁশের সাঁকোটি ভেঙে বা ভেসে যায়। পরে স্থানীয়দের নিজেদের উদ্যোগে ও অর্থায়নে আবার সেটি মেরামত করতে হয়। এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, অন্যদিকে বর্ষাকালে সাঁকোটি তলিয়ে গেলে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া চরম বিঘ্নিত হয়।
কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, "একটি স্থায়ী ব্রিজের অভাবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না। অনেক ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের এই সাঁকো পার হতে হয়। তাদের নিরাপদ যাতায়াত এবং জনভোগান্তি দূর করতে এখানে অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।"
এই বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মেহেরপুর জেলা প্রকৌশলী মো. আরিফউদ্দৌলা জানান, গাড়াবাড়িয়া-হিতিমপাড়া রুটে ভৈরব নদের ওপর সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এটি সরকারি অনুমোদন পেলেই দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার
১১ মিনিট আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি
১১ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
১১ ঘন্টা আগে