লগইন
মেহেরপুর জেলা বিএনপির হুঁশিয়ারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০৪:০১ সকাল ১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মুজিবনগর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বরদাস্ত নয় | মেহেরপুর জেলা বিএনপির হুঁশিয়ারি

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিচ্ছন্ন এবং রোগীবান্ধব রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি। জেলা বিএনপির তত্ত্বাবধানে আজ শুক্রবার সকালে মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কর্মসূচি চলাকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান সাংবাদিকদের জানান, “হাসপাতালে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা বা অপরিচ্ছন্নতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও সত্যিকারের রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে জেলা বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করবে। রোগীদের যেন হয়রানিমুক্ত পরিবেশে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া হয়, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করব এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান অব্যাহত রাখব।”

এই পরিচ্ছন্নতা অভিযানে দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা এবং আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন, যা হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মদ ও ইয়াবাসহ আটক ১

২১ মিনিট আগে
মদ ও ইয়াবাসহ আটক ১

কুষ্টিয়ায় পরিত্যক্ত ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করলো এসআরবি

২২ মিনিট আগে
কুষ্টিয়ায় পরিত্যক্ত ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করলো এসআরবি

মেহেরপুর জেলা বিএনপির হুঁশিয়ারি

১ ঘন্টা আগে
মেহেরপুর জেলা বিএনপির হুঁশিয়ারি

সার ডিলার নিয়োগ, হাসপাতাল সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগ

১ ঘন্টা আগে
সার ডিলার নিয়োগ, হাসপাতাল সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগ

এমপি আলী আজম

২ ঘন্টা আগে
এমপি আলী আজম

রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

২ ঘন্টা আগে
রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব

ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

৩ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

৩ ঘন্টা আগে
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

৪ ঘন্টা আগে
গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

৪ ঘন্টা আগে
রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।