লগইন
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৬:০০ বিকাল ১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কার্যকর সমবায় সমিতিগুলোর সদস্যদের জন্য দিনব্যাপী এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সিডিপির মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৩টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।

কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান শাওন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোহা. নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মো. রোকনুজ্জামান, সহকারী পরিদর্শক সাঈদ আনোয়ার, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, জ্যোতি মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উম্মে হানী চায়না এবং হরিরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আছেদ আলীসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বাবলু সূত্রধর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম হলো সমবায়। এর মূল চালিকাশক্তি হলো পারস্পরিক আস্থা, ঐক্য ও সহযোগিতা। সমিতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সদস্যদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সদস্যদের জমানো অর্থ ও বিনিয়োগের সঠিক ব্যবহার সম্ভব হলে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক বলেন, সমবায় সমিতিকে যুগোপযোগী ও সদস্যবান্ধব করতে হলে প্রত্যেকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নিয়ম মেনে হিসাবরক্ষণ, ঋণের সঠিক পরিচালনা, নিয়মিত সভা আয়োজন এবং ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখলে সমিতির স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সমবায়ীরা নিজ নিজ সমিতির উন্নয়নে কাজে লাগাতে পারবেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে সমবায় সমিতি পরিচালনার বিভিন্ন আইনি দিক, আর্থিক ব্যবস্থাপনা এবং আত্মসামাজিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪৪ মিনিট আগে
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

৪৪ মিনিট আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

১ ঘন্টা আগে
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

২ ঘন্টা আগে
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

২ ঘন্টা আগে
রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

৩ ঘন্টা আগে
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

মেহেরপুরে জামায়াত নেতা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াত নেতা

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৪ ঘন্টা আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।