লগইন
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৬:০০ বিকাল ৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে গভীর রাতে গোয়াল ঘরের বাঁশের বেড়া খুলে একটি গাভী ও একটি বাছুর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর আলম (৪৮) দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি মুক্তারপুর গ্রামের মাঝের পাড়া (রিফিউজি পাড়া) এলাকার প্রয়াত মুনছুর আলীর ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কৃষকের গোয়াল ঘরে একটি গাভী ও একটি বাছুর ছিল। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে গরু দুটিকে বসতবাড়ির গোয়াল ঘরে আটকে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়াল ঘরের দরজা বন্ধ থাকলেও পাশের বাঁশের বেড়া খোলা অবস্থায় ভেঙে রাখা রয়েছে এবং ভেতরের গরু দুটি নেই।

তাঁর চিৎকারে পরিজন ও আশপাশের মানুষ ছুটে আসেন। চুরি হওয়া দুটি গরুর আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। চুরি হওয়া দেশী জাতের গাভীটির গায়ের রং পেয়ালা লাল ও শিং ছোট। এছাড়া বাছুরটির গায়ের রং লাল এবং লেজের অংশ বিশেষ চিহ্নে কাটা।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকে বিভিন্ন হাট-বাজার ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪৪ মিনিট আগে
মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

৪৪ মিনিট আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ

গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

১ ঘন্টা আগে
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

২ ঘন্টা আগে
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

২ ঘন্টা আগে
রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

৩ ঘন্টা আগে
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

মেহেরপুরে জামায়াত নেতা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াত নেতা

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৪ ঘন্টা আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।