লগইন
কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলার একই গ্রামের ৩ নাবালিকা ছাত্রী নিখোঁজ : সংঘবদ্ধ চক্রের ফাঁদে পড়ার আশঙ্কা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ১০:২৬ রাত ১৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলার একই গ্রামের ৩ নাবালিকা ছাত্রী নিখোঁজ : সংঘবদ্ধ চক্রের ফাঁদে পড়ার আশঙ্কা

কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলার একই বিদ্যালয়ের তিন নাবালিকা ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ তিনজনই মিরপুর উপজেলার ১১ নম্বর মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর-জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। চার দিন ধরে তাদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ছাত্রীরা হলো—গোপিনাথপুর দক্ষিণপাড়ার সারোয়ার আলীর মেয়ে সুরাইয়া খাতুন (১৫), গোপিনাথপুর দক্ষিণপাড়ার ফজলুল হকের মেয়ে ফজিলা আক্তার চাঁদনী (১৪) এবং গোপিনাথপুর পূর্বপাড়ার মো. কুরবান আলীর মেয়ে জান্নাতুল খাতুন (১৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিন ছাত্রী ভ্যানে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুনাকষা মোড়ে যায়। সেখানে একটি মাইক্রোবাসে ওঠার পর থেকেই তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র আগে থেকেই ওই তিন ছাত্রীর সঙ্গে যোগাযোগ রাখছিল। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের কোথাও নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।

নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্রের ফাঁদে পড়ে তিন ছাত্রী নিখোঁজ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিখোঁজ তিন নাবালিকা ছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

১ মিনিট আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

১ মিনিট আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

১ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

১ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৮ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৮ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১৩ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।