লগইন
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, প্রস্তুত প্রথম ইউনিট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, প্রস্তুত প্রথম ইউনিট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন মিললে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। তবে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে বলে জানা গেছে।

প্রকল্প সূত্রে জানা যায়, কারিগরি কোনো বাধা বা হঠাৎ কোনো জটিলতা না দেখা দিলে চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সঞ্চালন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক ধাপে রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে কেন্দ্রটির মোট সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ, অর্থাৎ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

গ্রিডে সংযোগের পর কয়েক দিন বিদ্যুতের প্রবাহ ও স্থিতিশীলতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এতে কোনো ত্রুটি ধরা না পড়লে বায়েরার চূড়ান্ত অনুমোদন মিলবে, যার পর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করা হবে।

প্রকল্পের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্ত হওয়ার কথা রয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতির বিষয়টি বিবেচনা করে আগামী ডিসেম্বরের যেকোনো সময়ে এ আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, সঞ্চালন শুরুর সঠিক সময় এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরীক্ষামূলক ধাপগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার পরই কেবল রূপপুর থেকে বাণিজ্যিক সরবরাহের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ধাপে ধাপে বাড়ানো হবে এবং আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াটের পুরো সক্ষমতা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। রাশিয়ার তৈরি সংস্থা রোসাটমের প্রকৌশল শাখা ‘অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট পুরোপুরি চালু হলে রূপপুর থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৫ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৫ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।