ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
এসিআই-এর ওয়েলনেস ও হাইজিন ব্যবসায় প্রধান পরিচালন কর্মকর্তা হলেন খন্দকার ইশতিয়াক আহম্মদ
এসিআই লিমিটেডের ওয়েলনেস এবং হাইজিন বিভাগের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। এসিআইয়ের হাইজিন পণ্য বিভাগ প্রতিষ্ঠা এবং তা বাজারে জনপ্রিয় করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
নতুন এই পদবীতে তিনি এসিআইয়ের কনজ্যুমার ওয়েলনেস এবং হাইজিন খাতের ব্যবসায়িক পরিধি আরও এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচন ও সামগ্রিক প্রবৃদ্ধি বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
কর্মজীবনে তাঁর রয়েছে প্রায় ২০ বছরের বর্ণাঢ্য অভিজ্ঞতা। এসিআই-তে যোগদানের আগে তিনি রেকিট বেনকিজার ও নেসলে বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন।