সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির কঠোর জবাব
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালিয়ে কড়া জবাব দেয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষকের নাম সাহাজুল (৪০)। তিনি ওই এলাকার সাবাজের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে নিজের জমিতে ঘাস কাটছিলেন সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহল দল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। এতে সাহাজুলের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয়।
এ ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুব্ধ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বিদ্বান বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে কুপিয়ে জখম করেন। পাশাপাশি কাজল ঘোষ (৩০) নামে আরও এক ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। আহত বিদ্বান বিশ্বাস ভারতের নদীয়ার দীপেন বিশ্বাসের ছেলে এবং আটক কাজল ঘোষ নদীয়ার রায়ডাঙ্গা গ্রামের ভূপেন ঘোষের ছেলে।
সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে লাল পতাকা উত্তোলন করেছে বিজিবি ও বিএসএফ। বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে, অন্যদিকে বিজিবি সদস্যরাও সতর্ক অবস্থানে থেকে বাংকার নির্মাণসহ নজরদারি বৃদ্ধি করেছেন।
ঘটনার বিবরণ নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের অননুমোদিত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
১ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
২ দিন আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট
২ দিন আগে