লগইন
দোহায় বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নতুন ওয়েবসাইটের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ বিকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
দোহায় বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নতুন ওয়েবসাইটের উদ্বোধন

প্রথম আলো বন্ধুসভা, কাতার শাখার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে কাতারের রাজধানী দোহায়। গত ১৩ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বন্ধুসভার দীর্ঘদিনের পথচলার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। ততক্ষণে কাতারের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে যোগ দেন। এর পরেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

কাতার বন্ধুসভার সভাপতি শাকিল আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্যে উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন গত ছয় বছরে কাতার বন্ধুসভার অর্জন, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং প্রবাসে সামাজিক ও মানবিক কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় তাঁর স্বাগত বক্তব্যে বন্ধুসভাকে আরও এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম এবং নতুন সদস্য হাবিব বন্ধুসভার সাম্প্রতিক কার্যক্রম ও অর্জন নিয়ে তাঁদের মূল্যায়ন ও অনুভূতি প্রকাশ করেন। তাঁরা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ এই স্লোগানকে সামনে রেখে কাতার বন্ধুসভার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী দেশ, মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। কাতার শাখার অর্ধযুগে পদার্পণ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং সকলের কাছে সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। উপদেষ্টা আবজল আহমেদ উপস্থিত সকলকে সাথে নিয়ে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ওয়েবসাইটটি নির্মাণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বন্ধুসভার উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার অর্ধযুগের এই জয়যাত্রা আগামী দিনে আরও ব্যাপক ও সুদূরপ্রসারী হবে এবং দেশ ও মানুষের কল্যাণে তাদের কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানের শেষে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, বইমেলা সম্পাদক শরীফ হোসাইন সহ কাতার বন্ধুসভার সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

২ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৩ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৩ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৪ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৫ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৫ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার

মুজিবনগরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।