লগইন
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১২:০০ দুপুর ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

রাজ্যের বিশ্ব ঐতিহ্যবাহী কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছের এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহতদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আসামের পল্লী উন্নয়ন মন্ত্রী অতুল বোরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন কলেজ শিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মন্ত্রী অতুল বোরা আরও বলেন, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট দুটি যানবাহনের একটি বেপরোয়া গতিতে চলছিল। তবে সঠিক কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উদ্বেগ প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত। এ মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো আহত ব্যক্তিরা যেন কোনো বিলম্ব ছাড়াই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান।

উল্লেখ্য, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ব্যাপক প্রাণহানি ঘটে থাকে। ২০২৩ সালে দেশটির সড়কে প্রাণ হারান প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ, অর্থাৎ দৈনিক গড়ে ৪৭৪ জন। ২০২৫ সালে এই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে। বিশেষজ্ঞরা দুর্বল অবকাঠামো, আইন প্রয়োগে শিথিলতা ও চালকদের অসচেতনতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৪ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৫ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৬ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৭ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।