লগইন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৮:১৫ রাত ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার অপরাধে চুয়াডাঙ্গায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫০০০ টাকা জরিমানা অনাদায় তিন মাসের সশ্রম কারদণ্ড দিয়েছেন। রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শম্পা বসু এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ফারুক হোসেন দামুড়হুদা উপজেলার ঝাঁজাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা কোট মোড়ে অবস্থান নেয়। এ সময় এক যুবক ব্যাগ ভর্তি মাদক নিয়ে কোটমোড় এলাকায় অবস্থান করছিল। আটকের পর তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী ২০১৮ সালের ২৮ নভেম্বর ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

৮ জন সাক্ষির মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে একমাত্র আসামী ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

২ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৩ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৩ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৪ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৫ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৫ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পু‌লি‌শের মাদকবিরোধী অভিযানে কুমা‌রি ইউনিয়‌নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার

মুজিবনগরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।