চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার
ধর্ষণ চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় এক নারীসহ ৬ জনকে গ্রেফতারে করেছে পুলিশ। ধর্ষণের শিকার কিশোরর ডাক্তারি ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় শনিবার বিকালে জেলা পুলিশের পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হল- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিজান, আছির উদ্দিনের ছেলে সামাদ আলী, এনামুল হকের ছেলে আদম, মৃত হতাহাজ্জেল বিশ^াসের ছেলে শাহজাহান, শিয়ালমারি গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুস সালাম ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার ফয়সালের স্ত্রী মক্ষীরাণী কবিতা।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সংবাদ সম্মেলনে জানান, ২৫ মার্চ মক্ষীরাণী কবিতা ওই কিশোরিকে বেড়ানোর নাম করে প্রথমে চুয়াডাঙ্গা জেলা শহরের বাড়বাজার নিয়ে আসে। এরপর তাকে ইজিবাইকে করে কবিতা ও আব্দুস সালাম মিলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের বেলেরদাড়ি মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা শাহজাহান, সামাদ আলী, আদম আলী ও মিজানের কাছে ওই কিশোরিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে পাঠায়। এরপর একটি আম বাগানে নিয়ে একই দিন রাতে গণধর্ষণ করে।
তিনি আরও জানান, ধর্ষণের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে কিশোরিকে চুয়াডাঙ্গা বড়বাজারে রেখে সটকে পড়ে। বাড়ি ফিরলে কিশোরি অসুস্থ্য হয়ে পড়লে তার স্বামী বিসয়টি জানতে চাইলে খুলে বলে। এ ঘটনায় কিশোরি বাদী হয়ে আলমডাঙ্গা থানায় কয়েক জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পুলিশ চুয়াডাঙ্গার পৃথক কয়েকটি স্থানে অভিযান চালিয়ে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
১ দিন আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন
১ দিন আগে