আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়েছে। সু-মহান এ দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদ, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে কর্মসূচী পালন করেছে।
দিনটি উপলক্ষে আলমডাঙ্গা থানা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সকল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক মাপের ও রঙের জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় শহীদ মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে ফাতেহা পাঠ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা থানার অফিসার বানী ঈসরাঈলের নেতৃত্বে শহীদ মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরাঈল।
এরপর শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা থানার অফিসার বানী ইসরাঈল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মহাবুল মাস্টার, জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা ডা. সাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ খাঁন, বিআরডিবি কমর্কর্তা সেলিম রেজা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর ররহমান, ফায়ার সার্ভিস ষ্টেশনের মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, মহিলা বিষয়ক কর্মর্তা মাখছুরা জান্নাত, তথ্য অফিসার স্নিগ্ধা দাসসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
সকাল ৮ বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, আলমডাঙ্গা ব্যায়ামাগার, বিএনসিসি (আলমডাঙ্গা সরকারি কলেজ), স্কাউট (আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়), পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা একাডেমি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, এম সবেদ আলী, এরশাদপুর একাডেমি অংশ গ্রহনে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর। পরে দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুরূপভাবে, আলমডাঙ্গা থানা প্রশাসন দিনটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিনটি পালন করেন। সকাল সাড়ে ৭ টায় আলমডাঙ্গার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল ও পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলীর নেতৃত্বে¡ শহীদ মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে ফাতেহা পাঠ করা হয়।
বেলা সাড়ে ১০টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী। হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যক্ষ একেএম ফারুক হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। বাদ যোহর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত করা হয়।
অপরদিকে, আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকেও পৃথকভাবে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রত্যুষে শহরের প্রধান প্রধান সড়কের জাতীয় ও পৌর সভার পতাকা উত্তোলন, সকাল ৭ টায় পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক পান্না আক্তার। সকাল সাড়ে ৭টায় প্রশাসকের নেতৃত্বে শহীদ মাজারে পুষ্পার্পণ ও ফাতেহা পাঠ করা হয়, ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজন মালায় অংশগ্রহণ করেন পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।
শহীদ মাজারে পুষ্পার্পণ ও ফাতেহা পাঠ করেন আলমডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতার নেতৃত্বে, আলমডাঙ্গা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনের নেতৃত্বে, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের নেতৃত্বে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের নেতৃত্বে, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলামের নেতৃত্বে, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকে নেতৃত্বে, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়ার নেতৃত্বে, এছাড়াও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, ওজোপাডিকো, পল্লি বিদ্যুৎ, আলমডাঙ্গা বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন
৫ ঘন্টা আগে
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন
৫ ঘন্টা আগে