লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ মার্চ, ২০২৬ | ০৮:৪১ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

চুয়াডাঙ্গায় ভূট্রার জমিতে সেচ নালা তৈরির সময় কোদালের সাথে উঠে আসা শক্তিশালি ৭টি ল্যান্ডমাইন বোমা নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। কম্পন আর বিকট শব্দে ল্যান্ডমাইন গুলো নিস্ক্রিয় হয়। ল্যান্ডমাইন গুলো বিস্ফোরণের পর কালো ধোয়াই আচ্ছন্ন হয়ে যায় আকাশ।

ল্যান্ডমাইন পাওয়ার ২৯ দিনের মাথায় এ গুলো নিস্ক্রিয় করা হয়। পুলিশ পাহারায় রাখা হয়েছিল এলাকাটি। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে ৫৫ রেজিমেন্ট যশোর ইউনিটের সদস্যরা এ ল্যান্ডমাইন গুলো নিস্ক্রিয় করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামের কৃষক হযরত আলীর মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে চাষের জমি রয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে নালা(ক্যানাল) তৈরির জন্য কোদাল দিয়ে খুড়ছিলেন। এ সময় কোদালের কোপের সাথে উঠে আসে ৩টি শক্তিশালি ল্যান্ডমাইন বোমা। বিষয়টি পুলিশকে জানানো হলে এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তার সার্থে।

তিনি আরও জানান, বিষয়টি সেনা বাহিনিকে জানানো হয়। এরপর শনিবার সকালে ৫৫ রেজিমেন্ট যশোর সেনা বাহিনির ১৫ সদস্যর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন ক্যাপ্টেন রিফাতুল ইসলামের নেতৃত্ব। দুপুরে সেখান থেকে একে একে ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন বোমা উদ্ধার করেন। সেনা বাহিনির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রথমে ৪টি ও তার পরে ৩টি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলে বিকট শব্দ এবং কম্পন হয়। নিস্ক্রিয় করা স্থান গুলো গর্তে রুপ নেয়। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

ধর্ষণ | চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

২ ঘন্টা আগে
নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

১ দিন আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

শিক্ষা | আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

১ দিন আগে
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

১ দিন আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

২ দিন আগে
আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

২ দিন আগে
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আটক | আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

২ দিন আগে
মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।