লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নে নতুন প্রত্যাশা: কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া ও সুশাসনে জোর দাবি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ মার্চ, ২০২৬ | ০৯:০৬ রাত ৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়নে নতুন প্রত্যাশা: কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া ও সুশাসনে জোর দাবি

শরিফুল ইসলাম রোকন: চুয়াডাঙ্গা-১আসনের রাজনৈতিক ইতিহাসে নানা সময় পরিবর্তন এলেও উন্নয়নের প্রশ্নে সাধারণ মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণহয়নি—এমন আলোচনা দীর্ঘদিনের। আধিপত্য, পরিবারতন্ত্র ও দুর্নীতির অভিযোগের মধ্যদিয়ে এগিয়েছে বহু সময়ের পথ চলা। ফলে সম্ভাবনাময় এই জেলা আজও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতির বাইরে রয়ে গেছে বলে মনে করেন সচেতন নাগরিকরা।


এই বাস্তবতায় নবনির্বাচিত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের প্রতি মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। তাঁকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে—দীর্ঘদিনের পিছিয়ে পড়া এই জনপদকে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ জেলায় রূপান্তর করার প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ।


শিক্ষা ও উচ্চশিক্ষা খাতে বড় উদ্যোগের দাবি :জেলার সার্বিক উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা কৃষিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।দ্রুত সময়ের মধ্যে প্রস্তাব প্রণয়ন, বাজেট অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে চুয়াডাঙ্গার অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে যুগান্তকারী পরিবর্তন আসতেপারে।


নারী শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি : চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়নে নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একটি জেলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো নারীদের শিক্ষার হার বৃদ্ধি।


গ্রামীণ এলাকায় এখনও অনেক কিশোরী আর্থিক সংকট, অল্প বয়সে বিয়ে, নিরাপত্তাহীনতা ও সচেতনতার অভাবে শিক্ষা থেকে ঝরে পড়ছে। ফলে তাদের সম্ভাবনা অপূর্ণ থেকে যাচ্ছে। এ বাস্তবতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের জন্য বৃত্তি বৃদ্ধি, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, বিদ্যালয়ে স্যানিটেশন সুবিধা উন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।


উচ্চশিক্ষার ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন আলাদা হোস্টেল সুবিধা, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। নারীদের দক্ষ করে তুলতে পারলে তারা শুধু পরিবারের আর্থিক সহায়তাকারীই নয়, বরং উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবেন।


নারী শিক্ষার বিস্তার ঘটলে বাল্যবিবাহ, দারিদ্র্য ও পারিবারিক সহিংসতা কমবে—এমন মত সমাজ বিশ্লেষকদের। শিক্ষিত নারী একটি শিক্ষিত পরিবার গড়ে তোলে, আর শিক্ষিত পরিবারই গড়ে তোলে উন্নত সমাজ।


তাই জেলার উন্নয়ন পরিকল্পনায় নারী শিক্ষা ও নারীর দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একটি আধুনিক, সমতাভিত্তিক ও উন্নত চুয়াডাঙ্গা গড়তে নারী শিক্ষার বিকল্প নেই।


যুবসমাজের কর্মসংস্থান: উন্নয়নের মূল চাবিকাঠি : চুয়াডাঙ্গা ওআলমডাঙ্গা অঞ্চলেশিক্ষিত ওঅশিক্ষিত বেকার যুবকের সংখ্যা দিন দিন বাড়ছে বলে স্থানীয়রা জানান । কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশায় ভুগছে, কেউ কেউ মাদক কিংবা অপরাধের পথেও জড়িয়ে পড়ছে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।


তাই শিল্প কারখানা স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) উন্নয়ন, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুনক্ষেত্র তৈরির দাবি উঠেছে । বিশেষ করে ভুট্টা, তামাক, পাট ও সবজি উৎপাদন নির্ভর অঞ্চলে কৃষিপণ্য প্রক্রিয়া জাতকরণ কারখানা স্থাপন করা গেলে হাজারো তরুণের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।


এছাড়া আইটি প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, যুব ঋণ সহায়তা এবং স্টার্টআপ ফান্ড গঠন করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ ওউদ্যোক্তা সহায়তা কর্মসূচি চালু করা গেলে যুবসমাজকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে মতবিশ্লেষকদের।


থেমে থাকা উন্নয়ন প্রকল্প পুনরায় চালু :সড়ক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্প স্থাপন—এসব খাতে গতি ফেরানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। উন্নয়ন যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনে, সে বিষয়ে কার্যকর তদারকির দাবি উঠেছে।


মাদকমুক্ত যুবসমাজগঠন : চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যুব সমাজকে রক্ষায় মাদকবিরোধী জোরালো ও ধারাবাহিক অভিযান প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ। যুব সমাজকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করা গেলে সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে।


খেলার মাঠ নির্মাণ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়ন : একটি সুস্থ, মাদকমুক্ত ও সৃজনশীল যুব সমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই। বর্তমানে অনেক এলাকায় পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, আবার কোথাও মাঠ থাকলেও সেগুলো অবহেলায় পড়ে আছে। তাই প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় পরিকল্পিতভাবে আধুনিক খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার জন্য পৃথক ব্যবস্থা, আলো ও নিরাপত্তা সুবিধা, দর্শক গ্যালারি এবং ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা গেলে তরুণরা খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হবে। এতে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, তেমনি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে যুব সমাজকে।

এছাড়া নিয়মিত আন্তঃউপজেলা ও জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার প্রত্যাশাও রয়েছে।


রাস্তা-ঘাট উন্নয়ন: টেকসই যোগাযোগ ব্যবস্থার দাবি: চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও পৌর এলাকার অনেক রাস্তা বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতায় চলাচল দুর্বিষহ হয়ে পড়ে, ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।


বিশেষ করে গ্রাম থেকে উপজেলা ও জেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কগুলো দ্রুত সংস্কার ও প্রশস্তকরণের দাবি উঠেছে। কৃষিপ্রধান এ অঞ্চলে উৎপাদিত ফসল বাজারজাত করতে ভালো সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। উন্নত রাস্তা থাকলে পরিবহন ব্যয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবে এবং স্থানীয় অর্থনীতি চাঙা হবে।

পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, টেকসই কার্পেটিং, ভাঙা কালভার্ট ও সেতু সংস্কার, নতুন ব্রিজ নির্মাণ এবং রাস্তার পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, যাতে নিম্নমানের কাজের কারণে অল্প সময়েই রাস্তা নষ্ট না হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিকল্পিত সড়ক উন্নয়ন বাস্তবায়িত হলে চুয়াডাঙ্গা-১ আসনের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


দুর্নীতি ওচাঁদাবাজিরবিরুদ্ধেকঠোরঅবস্থান : উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি ও চাঁদাবাজি। তাই একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করে দ্রুত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলে জনগণের আস্থা ফিরে আসবে।


সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে জেলার সর্বস্তরের মানুষ তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সততা, স্বচ্ছতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, মাদকমুক্ত, কর্মসংস্থানসমৃদ্ধ ও ক্রীড়াবান্ধব জেলায় রূপান্তরিত করার এই পথচলায় জনগণের পূর্ণ সমর্থন থাকবে—এমনটাই প্রত্যাশা।


“স্বপ্নের চুয়াডাঙ্গা গড়তে আমরা একসাথে”—এই বিশ্বাসেই নতুন দিনের প্রত্যাশা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।