চুৃয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুৃয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুল নাহারের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ অক্টোবর) নবগঠিত কমিটির প্রতিনিধিরা পৃথকভাবে জেলা প্রশাসন ও জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন অধিকারী ও সদস্য সচিব তপন কুমার বিশ্বাস। এছাড়া যুগ্ম আহ্বায়ক কমল বিশ্বাস, চিরু কুমার, অমিত কুমার ভৌতিকাসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, অর্পিত দায়িত্ব পালনে সবাইকে নিষ্ঠাবান হতে হবে। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করতে হবে।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৯ ঘন্টা আগে